০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

সৌদির বিভিন্ন অঞ্চলে ‘রেড অ্যান্ড অরেঞ্জ অ্যালার্ট’ জারি

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা ও মাঝারি থেকে ভারি বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে দেশটির কয়েকটি অঞ্চলে রেড অ্যান্ড অরেঞ্জ সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। রোববার (১ নভেম্বর) এনসিএমের পূর্বাভাসে এ বার্তা দেওয়া হয়। মূলত রেড অ্যালার্ট মানে গুরুতর আবহাওয়াজনিত বিপদের সতর্কতা, আর অরেঞ্জ অ্যালার্ট মানে সম্ভাব্য বিপজ্জনক আবহাওয়ার আগাম সতর্কতা।

পূর্বাভাসে হয়েছে, পূর্বাঞ্চলীয় প্রদেশের কয়েকটি এলাকায় ঘন কুয়াশার কারণে দুটি লাল সতর্কতা জারি করা হয়েছে। একই অঞ্চলের অন্যান্য এলাকায় কুয়াশার জন্য কমলা সতর্কতা দেওয়া হয়েছে।

এ ছাড়া নর্দার্ন বর্ডার, হাইল, মক্কা, আসির, আল-বাহা ও জাজান অঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, জাজান, আসির, আল-বাহা, মক্কা, মদিনা, হাইল ও নর্দার্ন বর্ডারের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বজ্রবৃষ্টি হতে পারে।

এসব অঞ্চলের পাশাপাশি রিয়াদ ও আল-কাসিমের কিছু এলাকায় ধুলা ও বালুঝড় সৃষ্টিকারী প্রবল বাতাস বয়ে যেতে পারে। ভারি বৃষ্টির কারণে কিছু অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০১:১৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
০