শিরোনাম:
ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
সামনে শীতকে কেন্দ্র করে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা জোরদার করায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের মজুত আশঙ্কাজনকভাবে কমে এসেছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানালেও জেলেনস্কি জোর দিয়ে বলেন, এই আকাশ সুরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ‘এখনই’ প্রয়োজন, কয়েক বছর পর নয়।
সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনীয় নেতৃত্বের রাজনৈতিক উত্তেজনার আবহেই এই বিক্রয়ের সিদ্ধান্ত এলো। সম্প্রতি ট্রাম্প ইউক্রেনে নতুন নেতৃত্বের ইঙ্গিত দিলেও, অসলোতে দ্বিপক্ষীয় আলোচনার পর দুই দেশের সম্পর্কে কিছুটা ইতিবাচক পরিবর্তন এসেছে।





















