ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, আগুন লাগার পর জাহাজগুলো পরিত্যক্ত অবস্থায় প্রণালির দক্ষিণ উপকূলে পড়ে ছিল। আইআরজিসি নৌবাহিনীর দাবি, ট্যাংকারগুলো প্রণালির ‘অননুমোদিত’ দক্ষিণের নৌপথ ব্যবহার করছিল। সতর্কবার্তা উপেক্ষা করে জাহাজগুলো তাদের রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে ওই পথ ছেড়ে যাওয়ার চেষ্টা করছিল।
শিরোনাম:























