১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হিন্দু মন্দিরে বড় হামলার পরিকল্পনা, মার্কিন তরুণ গ্রেপ্তার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

যুক্তরাষ্ট্রের শিকাগোর ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকার একটি হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা করার অভিযোগে ১৯ বছরের এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানা গেছে, আলেকজান্দ্রোস পাপোরাকিস নামের প্যালাটাইনের ওই বাসিন্দার কাছ থেকে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী আদর্শ ও ভারতীয় বংশোদ্ভূতদের ওপর সহিংসতার উসকানিমূলক তথ্য সম্বলিত একটি ইশতেহার উদ্ধার করা হয়। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ।

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব শুরুর ঠিক আগেই এই গ্রেফতারের ঘটনা ঘটল। এর আগে ওহাইও অঙ্গরাজ্যের রিচমন্ড হাইটসের শ্রী স্বামীনারায়ণ ভদ্রল ধাম হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনার মাত্র দুই সপ্তাহ পর এই পরিকল্পনা সামনে এল।

গত বুধবার রোলিং মেডোজের কুক কাউন্টি থার্ড মিউনিসিয়ালের ডিস্ট্রিক্ট কোর্টহাউসে পাপোরাকিসকে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী ৩০ অক্টোবর তার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

প্যালাটাইনের একটি ‘টাকো বেল’ রেস্তোরাঁর ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন মার্কিন তরুণ পাপোরাকিস। বড় ধরনের হামলার পরিকল্পনা করছেন—এমন তথ্য অন্য এক ব্যক্তি পুলিশকে জানানোর পরই তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তকারীদের মতে, অভিযুক্ত পাপোরাকিস ওই ব্যক্তির কাছে একটি নথি পাঠিয়েছিলেন, যেখানে বড় ধরনের হামলার পরিকল্পনা এবং একটি রাইফেল, রাইফেলের ম্যাগজিন, বডি আর্মারসহ বিভিন্ন কৌশলগত বা ট্যাকটিক্যাল সরঞ্জামের ছবি ছিল।

পুলিশ জানায়, ‘তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দাদের ধারণা, গত ১১ অক্টোবর অরোরা এলাকার একটি হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা করেছিলেন পাপোরাকিস।’

অভিযুক্ত ব্যক্তি নাকি তার রেস্তোরাঁর সহকর্মীদের আগেই বলেছিলেন, রোববার একটি ‘বিশেষ দিন’। তদন্তকারীরা জানান, রোববার ঘটনার দিন সকালেই পাপোরাকিস এক সহকর্মীকে ফোন করে জানান যে, তার বন্দুকের যন্ত্রাংশ আটকে গেছে এবং তিনি কাউকে সুযোগ না দিয়ে খুব দ্রুত সেখান থেকে চলে এসেছেন।

প্যালাটাইনের পুলিশ প্রধান উইলিয়াম নর্ড বলেন, ‘এই হুমকির ভয়াবহতা কোনোভাবেই খাটো করে দেখার অবকাশ নেই।’ একই সঙ্গে তিনি জানান, উপাসনালয়গুলোর সুরক্ষা দেওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম প্রধান অগ্রাধিকার।

পরে প্যালাটাইন ও মাউন্ট প্রস্পেক্ট পুলিশের যৌথ তৎপরতায় গত ১১ অক্টোবর সন্ধ্যায় নিজ বাসা থেকে বের হওয়ার সময় পাপোরাকিসকে আটক করা হয়।

ঘটনার পর প্যালাটাইন পুলিশের গোয়েন্দারা পাপোরাকিসের বাসায় তল্লাশি চালিয়ে একটি রাইফেল, বেশ কয়েকটি ম্যাগজিন, শত শত রাউন্ড গুলি, ট্যাকটিক্যাল সরঞ্জাম এবং মামলার সঙ্গে জড়িত অন্যান্য আলামত উদ্ধার করেন। এ ছাড়া একটি ট্যাকটিক্যাল ভেস্টে বডি আর্মার এবং শ্বেতাঙ্গ উগ্রবাদের প্রতীক সম্বলিত একটি লোগোও পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:৩৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৬