১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বয়ফ্রেন্ডকে খুন: অভিযোগ অস্বীকার করে ভিডিও বার্তা পলাতক ইনফ্লুয়েন্সারের

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

ভারতের উত্তর প্রদেশের লখনউতে বয়ফ্রেন্ডকে খুনের অভিযোগ উড়িয়ে দিয়ে অবশেষে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন পলাতক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট শ্রদ্ধা দুবে। তার দাবি, এটি কোনো খুন ছিল না, বরং আত্মহত্যা।

গত শুক্রবার লখনউয়ের একটি ফ্ল্যাটের চতুর্থ তলা থেকে পড়ে মৃত্যু হয় ২৮ বছর বয়সি ব্যবসায়ী শিবা শর্মার (Shiva Sharma)। এই ঘটনার পরই ইনফ্লুয়েন্সার শ্রদ্ধা দুবে ও তাঁর বোন আত্মগোপন করেন। লখনউ পুলিশ তাঁদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে এবং শ্রদ্ধাসহ অন্যান্য অভিযুক্তদের সম্পর্কে তথ্য দিলে ২৫ হাজার টাকা পুরস্কারের ঘোষণাও করেছে।
এক মিনিটের বেশি দীর্ঘ সেই ভিডিওতে শ্রদ্ধা দাবি করেন, তিনি কোনো অন্যায় করেননি। শিবার মৃত্যুর ঘটনাটি হত্যাকাণ্ড নয়, আত্মহত্যা। এ সময় নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি জানান, বর্তমানে তিনি ভালো নেই এবং শারীরিকভাবেও সুস্থ নন। তার নাম যেন কোনো প্রভাবশালী কর্মকর্তা বা রাজনীতিকের সঙ্গে জড়ানো না হয়, সেই অনুরোধও জানান তিনি।

শ্রদ্ধা আরও বলেন, তিনি পুলিশকে পুরো সত্য জানাতে চান এবং কোথাও পালিয়ে যাননি। কোনো নারীর বিষয়ে কিছু বলার আগে সবাইকে ভালোভাবে চিন্তা করার আহ্বানও জানান তিনি।

এ ঘটনায় শিবার মা রঞ্জনা শর্মার অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অভিযোগে শ্রদ্ধা দুবে, তার বোন রশ্মি, দানিশ নামে এক চালক, আদিল নামে এক সহযোগীসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে

শিবার মায়ের অভিযোগ, প্রায় চার মাস ধরে শ্রদ্ধা তার ছেলেকে ব্ল্যাকমেইল ও শারীরিক নির্যাতন করছিলেন। শিবার আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ার এবং তার সম্মানহানি করার হুমকিও দেয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগ অনুযায়ী, শনিবার রাত ৯টার দিকে শ্রদ্ধা ফোন করে রঞ্জনা শর্মাকে জানান, শিবা তার ফ্ল্যাটের বারান্দা থেকে পড়ে গেছেন এবং তাকে হাসপাতালে নেয়া হচ্ছে। পরে আবার ফোন করলে শ্রদ্ধা জানান, তার চালক শিবাকে হাসপাতালে নিয়ে গেছেন। এ সময় চালকের ফোন নম্বরও দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বর্তমানে পুলিশ এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে এবং অভিযুক্তদের খোঁজে চিরুনি তল্লাশি অব্যাহত রয়েছে। খবর: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

আপডেট: ০২:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩