১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

আজীবন সম্মাননায় ভূষিত অভিনেত্রী নূতন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

‘বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে একসময়ের জনপ্রিয় নায়িকা, গুণী অভিনেত্রী নূতনকে। গত সোমবার তার হাতে আজীবন সম্মাননা তুলে দেন কিংবদন্তী নায়িকা সুজাতা ও জনপ্রিয় নায়িকা পূর্ণিমা।

বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির ২০২৬-২৮ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে আজীবন সম্মাননা গ্রহণ করে ভীষণ উচ্ছ্বসিত, আনন্দিত নূতন। নতুন কমিটির উপদেষ্টা হলেন আজিজ রেজা, এস এম মাসুম ও ইমদাদুল হক খোকন। কমিটির নতুন সভাপতি হলেন মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফ খান।

নূতন বলেন, ‘আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির প্রতি আমাকে এভাবে সম্মানীত করার জন্য। আমি ভীষণ পুলকিত। শ্রদ্ধেয় সুজাতা আপার কাছ থেকে আজীবন সম্মাননা গ্রহণ করাটা ছিল আমার কাছে ভীষণ সম্মানের। তাকে মঞ্চেই পা ছুঁয়ে সালাম করে তার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শনের চেষ্টা করেছি।’

তবে পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থিত থেকে আলো ছড়িয়েছেন পূর্ণিমা। তার উপস্থিতিটাই যেন বিশেষভাবে চোখে পড়ছিল সবার।

পূর্ণিমা বলেন, ‘এমন একটি সুন্দর ও মর্যাদাপূর্ণ আয়োজনে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। বিশেষভাবে ভালো লেগেছে, আমাদের সবার প্রিয় লিজেন্ডারি অ্যাকট্রেস নূতন ম্যামকে এই আয়োজনে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে। তার এই সম্মাননা প্রাপ্তির মুহূর্তের সাক্ষী হতে পেরে এবং একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে সেখানে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই গর্বিত ও আনন্দিত। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ইভান শাহরিয়ার সোহাগকে। সোহাগ ব্যক্তিগতভাবে আমাকে এই সুন্দর আয়োজনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তার আন্তরিক উদ্যোগ ও ভালোবাসার কারণেই এই বিশেষ অনুষ্ঠানে আমার উপস্থিত থাকা সম্ভব হয়েছে। –খবরের কাগজ

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:২৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২