১০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দুর্নীতির কারণে জনগণ সরকারের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত: গোলাম রসুল

দুর্নীতির কারণে জনগণ সরকারের প্রকৃত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার কার্যালয়ের অডিটরিয়ামে স্থানীয় সরকার নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক গোলাম রসুল বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়িত হয়। উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার জনপ্রতিনিধিরা সৎ ও যোগ্য হলে দেশ ও জনগণ বেশি উপকৃত হবে। কিন্তু জনপ্রতিনিধিদের একটি অংশ দুর্নীতিগ্রস্ত হওয়ায় জনগণ সরকারের প্রকৃত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়ার চেষ্টা করবে। দলের প্রার্থীরা নির্বাচিত হলে দুর্নীতিমুক্তভাবে দায়িত্ব পালন করে সরকারি সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন।

কর্মশালায় আরও বক্তব্য দেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মসলেহ উদ্দীন ফরিদ, মাগুরা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান, যশোর জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকী, সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস ও মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক আবুল হাশিম রেজা, নুর-ই-আলী নুর মামুন, মাওলানা আব্দুস সামাদ এবং মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হাইসহ স্থানীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৮:৫১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
০