১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

যশোরবাসীর জন্য দ্রুত চালু হবে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নির্ধারিত সময়ের মধ্যে যশোরবাসীকে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় যশোর সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় যশোরের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে হৃদরোগীদের জন্য পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট চালুর বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট চালুর উদ্যোগ বাস্তবায়ন করা হবে, যাতে গুরুতর হৃদরোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্য জেলায় যেতে না হয়।
সভায় আরও যশোর জেলা প্রশাসক আশেক হাসান উপস্থিত ছিলেন- সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি, যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জেলা বিএনপি’র সভাপতি এড.সৈয়দ সাবেরুল হক সাবু , জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এছাড়া সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:১৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
০