১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

ফসল কাটার মৌসুম সামনে রেখে কৃষি শ্রমিকদের দ্রুত ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। সরকারের এ উদ্যোগে সম্ভাব্য শ্রমিক সংকট নিয়ে দেশটির কৃষক ও খামার মালিকদের উদ্বেগ কিছুটা কমেছে।অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম বড় গম, বার্লি ও ক্যানোলা রপ্তানিকারক দেশ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে ফসল কাটার কাজ শুরু হবে। এ সময় বিপুলসংখ্যক বিদেশি মৌসুমি শ্রমিকের প্রয়োজন হয় কৃষি খাতে।

তবে সম্প্রতি সামগ্রিক অভিবাসন কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর দেশটিতে বিভিন্ন ধরনের ভিসা প্রক্রিয়াকরণে ধীরগতি দেখা দেয়। আগে কয়েক দিনের মধ্যে ভিসা পাওয়া গেলেও অনেক ক্ষেত্রে এখন কয়েক মাস সময় লাগছে। এতে ফসল কাটার মৌসুমে প্রয়োজনীয় শ্রমিক পাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়।

এ পরিস্থিতিতে কৃষি খাতের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। এখন থেকে কৃষিভিত্তিক বিভিন্ন সংস্থা জরুরি প্রয়োজন দেখিয়ে বিদেশি শ্রমিকদের ভিসা দ্রুত প্রক্রিয়াকরণের জন্য আবেদন করতে পারবে।

কৃষক সংগঠনগুলোর নেতারা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নতুন ব্যবস্থার ফলে ফসল কাটার উপযুক্ত সময়ে প্রয়োজন অনুযায়ী বিদেশি মৌসুমি শ্রমিক পাওয়া সহজ হবে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, কৃষিকাজে বিশেষ দক্ষতা রয়েছে এবং ইতোমধ্যে কোনো খামার মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন-এমন বিদেশি শ্রমিকদের ভিসা আবেদনে অগ্রাধিকার দেওয়া হবে।

সরকারের অভিবাসন নীতিতে কড়াকড়ি অব্যাহত থাকলেও কৃষি খাতে প্রয়োজনীয় শ্রমিক সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে ফসল কাটার মৌসুমে বড় ধরনের সংকট এড়ানোই এ উদ্যোগের লক্ষ্য। সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৬:৩৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
২