১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র: বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেনাপোল বাজারে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সামাবেশ।প্রতিবাদ  সমাবেশে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু।

সভাপতির বক্তব্যে মোস্তাফিজ জোহা সেলিম বলেন, “কোনো ষড়যন্ত্র করে তারেক রহমানকে থামানো যাবে না। কেউ ষড়যন্ত্র করলে রাজপথে তার জবাব দেওয়া হবে। ষড়যন্ত্রকারীদের ঠিকানা এই বাংলায় হবে না।”

বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু বলেন, “বেনাপোল ও শার্শায় আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর কেউ সরকারের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে জড়িত হলে রাজপথে তা প্রতিহত করা হবে। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমরা ক্ষমতায় এসেছি।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রাহানুজ্জামান দীপু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, রশিদ, সোহাগ, সাগর, মীর আলম, রিপন, আলাল, আজগর, পিন্টু, মির্জা, মোজাফফর, মাসুম, আশরাফুলসহ শার্শার ১১টি ইউনিয়ন ও বেনাপোল পৌর যুবদলের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৬:৫৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬