১১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মা হলেন অভিনেত্রী সোহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক

রবিবার দুপুরে টালিউড থেকে এলো এক দারুণ সুখবর। জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পীর সংসার এবার দুই থেকে বেড়ে তিন হলো। তাদের ঘর আলো করে এসেছে প্রথম সন্তান। রবিবার সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে সন্তান আগমনের আনুষ্ঠানিক ঘোষণা দেন সোহিনী ও শোভন। তাদের কোলজুড়ে এসেছে এক ফুটফুটে পুত্রসন্তান। ফেসবুকে একটি শিশুর পায়ের ছাপের ছবি শেয়ার করে তারা লেখেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো। সোহিনী ও শোভন, ২০/৯/২০২৬।’

এই খুশির খবরটি সামনে আসতেই তারকা দম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভাসিয়ে দিচ্ছেন ভক্ত ও বিনোদন জগতের সহকর্মীরা। ঋতুপর্ণা সেনগুপ্ত, সন্দীপ্তা সেন, রণিতা দাস ও দর্শনা বণিকসহ টলিপাড়ার অনেকেই কমেন্ট বক্সে নতুন মা ও শিশুর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন।

সন্তান জন্মদানের কিছুদিন আগেই আয়োজিত হয়েছিল সোহিনী সরকারের সাধের অনুষ্ঠান। সেদিন ঐতিহ্যবাহী লাল শাড়ি, গয়না, কপালে চন্দনের কলকা ও গলায় জুঁইয়ের মালায় সেজেছিলেন সোহিনী। পাশে গোলাপি পাঞ্জাবিতে ছিলেন স্বামী শোভন।

এর আগে চলতি বছরের ১৫ জুলাই নিজেদের বিবাহবার্ষিকীর দিনে মিষ্টি একটি ছবি দিয়ে বেবি বাম্পের কথা প্রথম প্রকাশ্যে এনেছিলেন সোহিনী।

দীর্ঘদিন প্রেমের পর ২০২৪ সালের ১৫ জুলাই ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শোভন-সোহিনী। গর্ভবতী অবস্থাতেও থেমে থাকেনি সোহিনীর কাজ। শুটিং থেকে সিনেমার প্রচার, সবই সামলেছেন সমান তালে।

সম্প্রতি তাকে সৃজিত মুখার্জির ‘উইঙ্কল টুইঙ্কল’ এবং হইচইয়ের ‘অজেয়া: স্পেশ্যাল টাস্ক ফোর্স’-এ দেখা গেছে। সামনেই উইন্ডোজ প্রোডাকশনের দুর্গাপূজার ছবি ‘বহুরূপী ২: দ্য গোল্ডেন ডাকু’-তে যীশু সেনগুপ্তের বিপরীতে দেখা যাবে এই নতুন মা-কে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:৫৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬