১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ছেংগারচর পৌরসভায় বৃহত্তর আদুরভিটি বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে পৌরসভার বৃহত্তর আদুরভিটি গ্রামের বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বৃহত্তর আদুরভিটি বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে ছেংগারচর বাজার থানা রোড সংলগ্ন ৪ নং ওয়ার্ড বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের দলীয় কার্যালয় হইতে বিক্ষোাভ মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে  পূনরায় ৪নং ওয়ার্ড দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বৃহত্তর আদুরভিটি গ্রামের বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু।
এসময় ছেংগারচর পৌরসভার বৃহত্তর আদুরভিটির বিএনপি নেতা মোঃ সালাউদ্দিন মোল্লা, উপজেলা জিয়া পরিষদের প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান দর্জি,ছেংগারচর পৌর কৃষকদলের সভাপতি মোঃ জাকির দর্জি, উপজেলা শ্রমিকদলের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ আখন, বিএনপি নেতা সাবেক কমিশনার মোঃ অলিউল্লাহ দর্জি, মোঃ তোফায়েল প্রধান, আলাউদ্দিন বেপারী,পৌর যুবদল নেতা জিয়াউর রহমান, রুবেল ঢালী, মোঃ আরিফ লস্কর, মোঃ শাহাদাত লস্কর, মোঃ সফিউল্লাহ লস্কর, মোঃ জসিম উদ্দিন মুফতি,মোঃ বিল্লাল হোসেন প্রধান,পৌর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ,খোরশেদ আলম ভুট্টু, মোঃ হুমায়ন দর্জি, মোহন বকাউলসহ বৃহত্তর আদুরভিটির বিএনপি,যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ।
এছাড়াও অন্যান্যের মধ্যে মতলব উত্তর উপজেলা কৃষকদলের দপ্তর সম্পাদক মোশারফ হোসেন পিন্টু, ১নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আবুল কালাম সরকার, ৪নং ওয়ার্ড বিএনপি নেতা আহম্মদ উল্লাহ ছৈয়াল,পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন,পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোহন বেপারী, পৌর কৃষকদলের সিনিয়র সহ সাধারণ সম্পাদক নেওয়ামত উল্লাহ সুমন, ৪নং ওয়ার্ড যুবদল নেতা মুহিব উল্লাহ ঢালী, পৌর যুবদলের ১নং ওয়ার্ড শাখার সভাপতি নুর নবী পাহাড়সহ বিএনপি,যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অংশ গ্রহণ করেন।
সমাবেশে  বক্তব্যে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নামে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, নৈরাজ্য কিংবা সহিংসতা ছড়ানোর চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও সজাগ রয়েছেন। যেকোনো ষড়যন্ত্র ও বিশৃঙ্খলার বিরুদ্ধে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ড. মুহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে রাজপথে থেকে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। এসময় আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। তিনি কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে পৌরসভার বৃহত্তর আদুরভিটি গ্রামের বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করায় বৃহত্তর আদুরভিটি গ্রামের বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:২৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
১