০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

বালুয়ায় সামাজিক সংগঠনের উদ্যোগে ৮টি সোলার লাইট স্থাপন

বিকাশ স্বর্ণকার, বগুড়া প্রতিনিধি

বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া হাট এলাকার বামুনিয়া গ্রামে জননিরাপত্তা ও রাতের চলাচল সহজ করতে সামাজিক সংগঠন বামুনিয়া একতা ও মানবসেবা সংগঠনের উদ্যোগে আটটি সোলার লাইট স্থাপন করা হয়েছে।

শুক্রবার (১৪ই আগস্ট) বালুয়াহাটের বামুনিয়া গ্রামের বিভিন্ন সড়কের পাশে এসব সোলার লাইট স্থাপন করা হয়। প্রতিটি লাইট স্থাপনে প্রায় ৮ হাজার টাকা করে ব্যয় হয়েছে। সে হিসেবে আটটি লাইট স্থাপনে মোট ব্যয় হয়েছে প্রায় ৬৪ হাজার টাকা।

সংগঠনটির সদস্যরা জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে রাতে গ্রামীণ সড়কগুলো অন্ধকার থাকায় পথচারীদের চলাচলেও নানা সমস্যার সৃষ্টি হতো। সোলার লাইট স্থাপনের ফলে রাতের অন্ধকার দূর হওয়ার পাশাপাশি জননিরাপত্তা বাড়বে এবং অপরাধ প্রতিরোধেও এটি সহায়ক হবে বলে আশা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা বলেন, গ্রামের সড়কগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পর চলাচলে ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে চুরির ঘটনা বাড়ায় রাতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সোলার লাইট স্থাপনের ফলে এলাকাবাসীর চলাচল ও নিরাপত্তা দুটিই বাড়বে।জানাগেছে, শিক্ষার্থীদের উদ্যোগে ২০১১ সালে বামুনিয়া একতা ও মানবসেবা সংগঠন প্রতিষ্ঠিত হয়।

বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৬৫ জন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান, ঈদ উপলক্ষে উপহারসামগ্রী বিতরণ, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

সোলার লাইট স্থাপন কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবু ইউসুফ শিপন, সভাপতি আব্দুল্লাহ আল নোমান (সিয়াম), সাধারণ সম্পাদক সম্রাট স্বপন ও সাংগঠনিক সম্পাদক নাজিম সরকার। এছাড়াও নবিনুর ইসলাম, আলামিন, এমডি রাজিব, রাকিব, ফারুক, আমিরুল, রহমত উল্লাহ, সুজন, মাহিদ ও রাসেলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সামাজিক ও জনকল্যাণমূলক উন্নয়নে ভূমিকা রাখাই তাদের মূল লক্ষ্য। এলাকার মানুষের প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:২৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬