০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

চাকরি দেওয়ার নামে প্রতারণা: নোয়াখালীতে ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার

মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক ভুয়া র‍্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্প। শনিবার (১৬ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. ইয়াসিন হোসেন (২৫)। তিনি সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের মৃত ইউসুফের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়াসিন নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে চাকরির প্রলোভন দেখাতেন। তিনি আরিফ হোসেন (২১) নামে এক শিক্ষার্থীকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সহকারী কাস্টম পদে নিয়োগের কথা বলে ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন। এ সময় মোবাইলে র‍্যাবের পোশাক পরিহিত নিজের ছবি প্রদর্শন করে প্রতারণা করেন। পরবর্তীতে দুই ধাপে আরিফের খালাতো ভাই মিরাজের কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নেন।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে উপজেলার চৌমুহনী রোডের হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টার এলাকা থেকে ইয়াসিনকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে নগদ ১ লক্ষ ১২ হাজার ৪শত টাকা, ভুয়া আইডি কার্ড এবং জালিয়াতির বিভিন্ন ভুয়া সার্টিফিকেট জব্দ করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মালামালসহ গ্রেপ্তারকৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:০৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
১৪৪