০১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

মন্দিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

ভারতের ঝাড়খণ্ডের রামগড় জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চার শিশু, চার নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে রাঁচি-পাটনা মহাসড়কের ৩৩ নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীরা বিহারের নালন্দা জেলা থেকে ঝাড়খণ্ডের বিখ্যাত রাজারাপ্পা মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিহারের নালন্দা জেলার জানঘারো গ্রামের ১৪ জন বাসিন্দা একটি স্করপিও গাড়িতে করে মন্দিরের উদ্দেশে রওনা হন। শনিবার রাত দেড়টা থেকে দুইটার মধ্যে রামগড় জেলার কাছে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। পরে উদ্ধারকাজ চালিয়ে আহতদের হাসপাতালে নেওয়া হলে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়ায়। নিহত সবাই বিহারের নালন্দা জেলার বাসিন্দা। এ প্রাণহানির ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল। গাড়ির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান চালানো হয়। দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গাড়ির নিয়ন্ত্রণ হারানো, অতিরিক্ত গতি কিংবা অন্য কোনো কারণে এ দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
০