০১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠন আলোচনায় আইজেনকোট

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
ইসরায়েলে জোট সরকার গঠনের বিষয়ে আলোচনা করতে রবিবার (২৯ নভেম্বর) সকালে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সঙ্গে বৈঠকে বসেছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর ডানপন্থী দল লিকুদ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

লিকুদ জানিয়েছে, নেতানিয়াহু এবং ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট কথা বলেছেন এবং রবিবার ইসরায়েলের উপকূলীয় শহর হার্জলিয়ার একটি হোটেলে বৈঠকে বসতে সম্মত হয়েছেন।

এর আগে শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরায়েলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পর্যায়ক্রমিক প্রধানমন্ত্রিত্বের শর্তে একটি ঐক্য সরকার গঠনের প্রস্তাব দেন। ওই ক্ষমতা-বণ্টন চুক্তির আওতায় আইজেনকোট মেয়াদের শুরুতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নেতানিয়াহু বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন বলে প্রস্তাব করা হয়।

নেতানিয়াহুর এই প্রস্তাবের জবাবে আইজেনকোট লিকুদ দলের আন্তরিকতা যাচাইয়ের কথা বলে দ্রুত আলোচনার জন্য হার্জলিয়ার ড্যান আকাদিয়া হোটেলে আসার আমন্ত্রণ জানান।

অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিত ইসরায়েলের নির্বাচনে কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরে সব দলের সঙ্গে আলোচনা শেষে রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগ আইজেনকোটকে সরকার গঠনের আহ্বান জানান। এরপর থেকেই নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করে একটি জোট গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আইজেনকোট। তবে আরব-ইসরায়েলি দলগুলোর ওপর নির্ভর করার অনীহা এবং অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সমর্থন পেতে প্রয়োজনীয় আপস করা—এই দুটি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি।

এদিকে, ইসরায়েলের আরব-ভিত্তিক দল ‘রাম’ পার্টির চেয়ারম্যান মনসুর আব্বাস ইসরায়েলি সম্প্রচার মাধ্যম ‘কান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রকাশ্যে হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। আইজেনকোট আগেই সব জোটসঙ্গীর জন্য এই স্বীকৃতিকে পূর্বশর্ত হিসেবে নির্ধারণ করেছিলেন। মনসুর আব্বাসের এই ঘোষণার ফলে আইজেনকোটের সম্ভাব্য জোটে রাম পার্টির যোগদানের পথের একটি বড় বাধা দূর হলো।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০১:৩০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
০