১১:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পুলিশের চোখ ফাঁকি দিয়ে ৮ বছর নারীর ছদ্মবেশে বাশার

চুরি এবং সরকারি কর্মকর্তা সেজে প্রতারণার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ। ওই ব্যক্তি আট বছর ধরে নারীর ছদ্মবেশে ছিলেন এবং ধরা পড়া এড়াতে নিজের বোনের পরিচয়পত্র ব্যবহার করতেন। গালফ নিউজেরপ্রতিবেদনে বলা হয়, তুগরুল বাশার নামের ওই ব্যক্তি চুরি ও ছদ্মবেশ ধারণের তিনটি মামলায় দণ্ডিত হওয়ার পর ২০১৮ সাল থেকে পলাতক ছিলেন। কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার পরিবর্তে তিনি আত্মগোপনে চলে যান এবং নিজেকে শনাক্ত করা অসম্ভব করে তুলতে নিজের চেহারায় আমূল পরিবর্তন আনেন।

তদন্তকারীরা জানান, বাশার তার চুলের ধরন, মুখের গড়ন ও পোশাক-আশাকে পরিবর্তন এনে ইস্তাম্বুলে চলাফেরার সময় নিজেকে নারী হিসেবে উপস্থাপন করতেন। এর ফলে পুলিশের পক্ষে তাকে সরকারি নথিতে থাকা ছবির সঙ্গে মিলিয়ে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল।

এছাড়া, বিভিন্ন নিরাপত্তা তল্লাশি চৌকিতে তিনি তার বোনের পরিচয়পত্র ব্যবহার করতেন, যার ফলে পুলিশের নজর এড়িয়ে তিনি অনায়াসেই পার পেয়ে যেতেন। এই ছদ্মবেশের সুবাদেই তিনি আট বছর ধরে ধরাছোঁয়ার বাইরে থাকতে পেরেছিলেন। তবে শেষ পর্যন্ত একটি আর্থিক লেনদেনের সূত্র ধরে তদন্তকারীরা ইস্তাম্বুলের কাদিকয় জেলায় তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হন।

কর্তৃপক্ষ লক্ষ্য করেন, তার বোনের ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা ও অন্যান্য আর্থিক লেনদেন করা হচ্ছে- অথচ সরকারি নথিপত্র অনুযায়ী ওই সময়ে তার বোন তুরস্কের বাইরে ছিলেন। এই তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা ওই এলাকাটিতে নজরদারি শুরু করেন।

পরবর্তীতে পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে নারীবেশধারী এক ব্যক্তিকে আটক করে। থানায় নিয়ে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) যাচাই করার পর নিশ্চিত হওয়া যায় যে, আটক ব্যক্তিই হলেন তুগরুল বাশার। এর মাধ্যমেই তার দীর্ঘ পলাতক জীবনের অবসান ঘটে।

বাশারকে কারাগারে পাঠানো হয়েছে, যেখানে তিনি তার আগের দণ্ড ভোগ করবেন। এছাড়া, পরিচয় গোপন করা এবং সরকারি নথিপত্র জালিয়াতি বা অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু হয়েছে, যার ফলে তিনি আরও কঠোর শাস্তির মুখোমুখি হতে পারেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:৫৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
০