১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত ১৭

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী ইজমিরের কাছে একটি লোহা ও ইস্পাত কারখানায় বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) পশ্চিম তুরস্কের বন্দরনগরী ইজমিরের নিকটবর্তী আলিয়াগা জেলার হাবাস ডেমির সেলিক ইস্পাত কারখানায় এই দুর্ঘটনাটি ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ও আহতদের সকলেই দেশের অন্যতম শীর্ষ ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘হাবাস ডেমির সেলিক’-এর আলিয়াগা প্ল্যান্টের শ্রমিক ছিলেন।

ঘটনাস্থল থেকে পাওয়া ফুটেজে কারখানার ভেতরে বিশাল আগুন এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে।

স্থানীয় গভর্নর জানান, দুপুর ১২টার দিকে একটি প্রতিস্থাপনকারী বয়লার বহনকারী ক্রেন ভেঙে কড়াইতে থাকা উপাদানের ওপর পড়লে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

তুরস্কের একটি স্বাধীন নাগরিক সমাজ সংস্থা ‘তুর্কি হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ’ জানিয়েছে যে, দেশটিতে কর্মক্ষেত্রের দুর্ঘটনা একটি দীর্ঘস্থায়ী সমস্যা হিসেবে রয়ে গেছে।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান প্রথমে নিহতের সংখ্যা ১৬ জন বলেছিলেন, তবে স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু পরে জানান যে গুরুতর আহতদের মধ্যে একজন মারা যাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণে আশপাশের মাটি কেঁপে ওঠে। এমনকি একজন প্রথমে মনে করেছিলেন যে ভূমিকম্প হয়েছে।

কারখানা পরিচালনাকারী প্রতিষ্ঠানের এক বিবৃতিতে বলা হয়েছে, প্ল্যান্টের একটি ইলেকট্রিক আর্চ ফার্নেসে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে।

ইজমিরের গভর্নর সুলেমান এলবান গণমাধ্যমকে জানিয়েছেন যে, ধ্বংসস্তূপের নিচে এখনো কিছু মানুষ চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর বক্তব্য দেওয়ার সময় এরদোয়ান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং জানান যে উদ্ধার অভিযান অব্যাহত রাখার পাশাপাশি ঘটনার তদন্ত চলছে।

বিবিসি নিউজের তুর্কি সার্ভিসের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আলিয়াগার ইজমির জেলায় অবস্থিত হাবাস প্ল্যান্টটি একটি বড় বন্দর এবং এটি তুরস্কের প্রধান জাহাজ ভাঙার কেন্দ্রগুলোর অন্যতম। সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:১৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
১০