১১:০৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

রাজনৈতিক দলগুলোর সুশাসনের ঘাটতি, বাড়ছে অর্থ-পেশিশক্তির ব্যবহার: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামা নমন্তব্য করেছেন- দেশের বড় রাজনৈতিক দলগুলোতে অর্থ ও পেশিশক্তির ব্যবহার এবং রাজনৈতিক সহিংসতা এক ধরনের স্বাভাবিকতায় পরিণত হয়েছে।

আজ রবিবার (১ নভেম্বর) টিআইবির কার্যালয়ে ‘বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, অনিয়ম-দুর্নীতিসহ ক্ষমতার অপব্যবহারের কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকা এবং জবাবদিহির ঘাটতির কারণে রাজনৈতিক দলগুলোতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। গণতন্ত্রের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসন নিশ্চিত করতে অভ্যন্তরীণ সংস্কার অপরিহার্য।

তিনি বলেন, বাংলাদেশসহ পৃথিবীর যেকোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় যতটুকু অর্জন হয়েছে, তার সিংহভাগের কৃতিত্ব রাজনৈতিক দলগুলোর। তবে যতটুকু অর্জন হয়নি, সেই ব্যর্থতার দায় অন্যান্য অংশীজনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও নিতে হবে।

তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে কাজ করা রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ বা প্রাতিষ্ঠানিক কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রেই সুশাসনের ব্যাপক ঘাটতি রয়েছে। আইন ও বিধিমালা থাকা সত্ত্বেও দলগুলোর অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা এবং রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মতো শক্তিশালী আইনি কাঠামোর অভাব রয়েছে। বিদ্যমান আইনি কাঠামোর সঙ্গে আন্তর্জাতিক চর্চারও অসামঞ্জস্যতা রয়েছে।

সংবিধান, সংশ্লিষ্ট আইন, বিধিবিধান ও দলীয় গঠনতন্ত্র পরিপালন না করার প্রবণতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যতটুকু পরিপালন করা হয়, সেটিও অনেক ক্ষেত্রে মূলত প্রতীকী।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:০২:১২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
১