০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সম্পর্কের ইতি টানলেন পলক-ইব্রাহিম

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
বলিউড অভিনেত্রী পলক তিওয়ারি ও ইব্রাহিম আলি খানের সম্পর্কে ভাঙনের খবর সামনে এসেছে। তিন বছরের বেশি সময় সম্পর্কে থাকার পর তারা আলাদা হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু জানাননি দুজনের কেউই। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই সম্পর্কের ইতি টেনেছেন পলক ও ইব্রাহিম। সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তটি ইব্রাহিম নিয়েছেন বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। বিচ্ছেদের পর দুজনই নিজেদের ক্যারিয়ারে মনোযোগ দিতে চান।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, পলক ও ইব্রাহিমকে নিয়ে একসঙ্গে কিছু শুটিংয়ের পরিকল্পনা ছিল। তবে সেগুলোর কয়েকটি বাতিল করা হয়েছে, বাকিগুলো আপাতত স্থগিত রয়েছে। বিচ্ছেদের কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তাদের বিচ্ছেদ বন্ধুত্বপূর্ণভাবেই হয়েছে।
ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কোনো আলোচনা করতে চান না তারা।
২০২২ সালে প্রথমবার পলক ও ইব্রাহিমকে একসঙ্গে দেখা যাওয়ার পর তাদের প্রেমের গুঞ্জন ছড়ায়। মুম্বাইয়ের একটি রেস্তোরাঁর বাইরে দুজনকে একসঙ্গে দেখার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে বিভিন্ন অনুষ্ঠান ও ছুটিতেও একসঙ্গে দেখা গেছে তাদের। তবে কখনোই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি তারা।
পলক ভারতীয় টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে। অন্যদিকে ইব্রাহিম অভিনেতা সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৭:৫৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১১