১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

হরমুজে মাইন বিস্ফোরণ, তেলবাহী ৩ ট্যাংকারে আগুন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় মাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায় বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, আগুন লাগার পর জাহাজগুলো পরিত্যক্ত অবস্থায় প্রণালির দক্ষিণ উপকূলে পড়ে ছিল। আইআরজিসি নৌবাহিনীর দাবি, ট্যাংকারগুলো প্রণালির ‘অননুমোদিত’ দক্ষিণের নৌপথ ব্যবহার করছিল। সতর্কবার্তা উপেক্ষা করে জাহাজগুলো তাদের রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে ওই পথ ছেড়ে যাওয়ার চেষ্টা করছিল।

আইআরজিসি নৌবাহিনী আরো দাবি করেছে, ট্যাংকারগুলোতে আগুন লাগার ফলে ওই নৌপথে দূষণ ছড়িয়েছে। এ জন্য ওই পথে চলাচলকারী জাহাজগুলোর মালিক ও ক্রুদের দায়ী করেছে তারা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অনলাইন তৎপরতাকে গুরুত্ব না দিতে জাহাজ পরিচালনাকারীদের সতর্ক করেছে আইআরজিসি। তাদের ভাষ্য, যেকোনো উসকানিমূলক পদক্ষেপের জবাব কঠোরভাবে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৭:৫৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
৩