০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

​সেনবাগে জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচির উদ্বোধন

মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এক বিশেষ খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার জমিদার হাট থেকে কল্যান্দী বাজার পর্যন্ত নির্ধারিত অংশে এই খনন কাজের উদ্বোধন করা হয়।

​নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ​নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, ​সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহসিয়া তাবাসসুম।

​এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার কয়েকশ সাধারণ মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জমিদার হাট থেকে কল্যান্দী বাজার পর্যন্ত খালটি পলি জমে ভরাট ও সংকুচিত হয়ে গিয়েছিল। এর ফলে সামান্য বৃষ্টিতেই এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হতো, যা কৃষি জমির ব্যাপক ক্ষতি করার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি করত।

​প্রধান অতিথি জয়নুল আবদিন ফারুক তার বক্তব্যে বলেন, ​”এই খাল খনন কাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা আধুনিক ও উন্নত হবে। এর ফলে একদিকে যেমন কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।” ​তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে খনন কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেন।

​সরকারি এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেনবাগের সাধারণ মানুষ। তারা দাবি তুলেছেন, যেন বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই কাজ সম্পন্ন করা হয়, যাতে কৃষকরা দ্রুত এর সুফল ভোগ করতে পারেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০১:২১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬