০৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ভাতিজার পুরুষাঙ্গ কেটে চাচী উধাও

মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি
মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি

ভাতিজার পুরুষাঙ্গ কেটে চাচী উধাও

নোয়াখালীর চাটখিল উপজেলায় ভাতিজার পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে আপন চাচী জেসমিন আক্তার (২৫)-এর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

চাটখিল থানার ওসি মোহাম্মদ আব্দুল মোন্নাফ জানান, গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মজ্জাদপাড়ায় এ ঘটনা ঘটে। আহত জুয়েলকে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়দের দাবি, ১১ বছর ওমানে থাকার পর এক মাস আগে দেশে ফেরেন জুয়েল। প্রবাসে থাকাকালে চাচীর মোবাইল ব্যবহার করতে গিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে পরিবারের পক্ষ থেকে জুয়েলের বিয়ের প্রস্তুতি চলাকালে মঙ্গলবার গভীর রাতে তিনি চাচীর ঘরে গেলে জেসমিন তার পুরুষাঙ্গ কেটে পালিয়ে যান বলে অভিযোগ।

এ বিষয়ে অভিযুক্ত জেসমিনের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। ওসি জানান, ভুক্তভোগীর এক স্বজন থানায় মৌখিকভাবে বিষয়টি জানালেও এখনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৮:১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬