খুলনার ডুমুরিয়ায় ২৫মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
খুলনার ডুমুরিয়ায় ২৫মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
বৃহস্পতিবার ১২মার্চ সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা মিলনায়তনে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সাবিতা সরকারের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
সভায় জানানো হয়, ২৬ মার্চ উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে ডুমুরিয়া শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হবে। প্রত্যুষে ডুমুরিয়া থানার পুলিশ ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হবে।
সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিত করা হবে।
সকাল সাড়ে আটটায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পরে একই স্থানে পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এছাড়া, স্কুল কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। সকাল সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হবে।
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সুবিধাজনক সময়ে স্কুল-কলেজ-মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি/বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হবে। দিবসটি উপলক্ষ্যে বাদজোহর বা সুবিধাজনক সময়ে সকল মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
সভায় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস,ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নূরুল ইসলাম মানিক, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাষীশ বিশ্বাস, উপজেলা ইন্জিনিয়ার মোঃ দারুল হুদা, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী রায়, সমাজ সেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়, উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, সমবায় কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, ডুমুরিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ খান ফেরদৌস, ডুমুরিয়া উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইভা মল্লিক,সাংবাদিক শেখ মাহতাব হোসেন,এম রুহুল আমিন, শেখ সিরাজুল ইসলাম, বিএনপির নেতা শেখ সরোয়ার হোসেন, আব্দুল মালেক, শেখ ফহরাদ হোসেন, চেয়ারম্যান হুমায়ুন কবির বুলু, সমাবেশ মন্ডল, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির এজি এম কম আব্দুস সালাম, শিক্ষক আইয়ুব হুসাইন, শহিদুল ইসলাম মোড়ল, শফিকুল আলম,মডেল মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।











