০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

আকাশপথে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত, কী ঘটছে অরুণাচলে

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে প্রস্তাবিত দুটি জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ-সহিংসতা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সিয়াং উপত্যকায় বাঁধবিরোধী আন্দোলন সহিংস রূপ নেয়ার পর নতুন করে বিক্ষোভের আশঙ্কায় বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হচ্ছে।

ভারতের বিভিন্ন স্থান থেকে ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমানে করে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্যদের পাসিঘাটে নেয়া হয়েছে। একই সঙ্গে আপার সুবানসিরি জেলাতেও বাঁধবিরোধী বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ১১ হাজার ২০০ মেগাওয়াট সক্ষমতার সিয়াং জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় আকাশপথে নিরাপত্তা বাহিনী পাঠানোর এই পদক্ষেপ নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

অরুণাচল প্রদেশ পুলিশ ইতোমধ্যেই অতিরিক্ত নিরাপত্তা হিসেবে নাভি মুম্বাই থেকে দুটি র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) কোম্পানিকে পাসিঘাটে পাঠিয়েছে। ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমানের একাধিক ফ্লাইটে আরএএফসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও পাসিঘাট বিমানবন্দরে আনা হয়েছে।

পুলিশের সূত্র জানিয়েছে, সিয়াং ও আপার সিয়াং এলাকায় ইতোমধ্যেই আরএএফের বেশ কয়েকটি কোম্পানি মোতায়েন রয়েছে।

বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আসামের ডিব্রুগড়, শিবসাগর, জোরহাট, নগাঁও ও নলবাড়ি থেকে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কয়েকটি কোম্পানিকে দ্রুত সিয়াং উপত্যকায় পাঠানো হয়েছে। সিয়াং অঞ্চলে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) মোট ৩৪টি কোম্পানি মোতায়েন রয়েছে। আইন ভঙ্গকারীদের মোকাবিলায় নারী সদস্যদের নিয়ে গঠিত আরএএফ দলও সেখানে মোতায়েন করা হয়েছে।

জানা যায়, অরুণাচল প্রদেশের ইস্ট সিয়াং জেলায় প্রস্তাবিত সিয়াং বাঁধের বিরুদ্ধে বিক্ষোভ গত ২৩ অক্টোবর সহিংস রূপ নেয়। এ সময় জাতীয় জলবিদ্যুৎ নিগমের (এনএইচপিসি) স্থানীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং পুলিশের বেশ কয়েকটি গাড়িতেও আগুন দেয়া হয়। বিক্ষোভকারীরা বিধায়কদের পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতির বাড়িঘরও ভাঙচুর করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সিয়াং উপত্যকার পাসিঘাট, মেবো ও রুকসিন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারার অধীনে বিধিনিষেধ জারি রেখেছে কর্তৃপক্ষ।

গত সপ্তাহে পাসিঘাটে সংঘটিত সহিংস সেই বিক্ষোভের ঘটনায় অরুণাচল প্রদেশ পুলিশ একাধিক মামলা করেছে। পুলিশ সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আরও আটজনকে আটক করা হয়েছে।

এদিকে সিয়াং উপত্যকার অস্থিরতার পর প্রস্তাবিত বৃহৎ বাঁধ প্রকল্পকে কেন্দ্র করে অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলাতেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এনডিটিভি বলছে, আপার সুবানসিরি জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা করে টাগিন স্টুডেন্টস ইউনিয়নের ডাকা ১২ ঘণ্টার জেলাব্যাপী বন্ধ কর্মসূচিকে কেন্দ্র করে জেলা সদর দাপোরিজোতে উত্তেজনা দেখা দেয়। সড়কে যানবাহনে আগুন ধরিয়ে দেয়া হয়। এ নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

এছাড়া শনিবার রাতে টাগিন স্টুডেন্টস ইউনিয়নের সভাপতির বাড়িতে তল্লাশি চালানোর পর তাকে আটক করার চেষ্টা করেছে অরুণাচল প্রদেশ পুলিশ—এমন অভিযোগের প্রতিবাদে বনধ্ কর্মসূচি ডাকা হয়। সংগঠনটি প্রস্তাবিত ১ হাজার ৬০০ মেগাওয়াট সক্ষমতার আপার সুবানসিরি জলবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিও জানিয়েছে। –চ্যানেল 24

Please Share This Post in Your Social Media

আপডেট: ০১:১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
০