ধামরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের গভনিং বোর্ডের সাবেক ভাইস চেয়ারম্যান তপন ব্যানার্জীর পরলোকগমন
ধামরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের গভনিং বোর্ডের সাবেক ভাইস চেয়ারম্যান তপন ব্যানার্জীর পরলোকগমন
ঢাকার ধামরাই উপজেলার পৌরশহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধামরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের গভনিং বোর্ডের সাবেক ভাইস চেয়ারম্যান ও ঐতিহ্যবাহী যদুনাথ শরৎ চন্দ্র বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী সুশীল সমাজের প্রতিনিধি তপন ব্যানার্জী না ফেরার দেশে চলে গেলেন।
গত শনিবার সকাল এগারটার দিকে ঢাকার ইউনিভার্সল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোকগমন করেছেন।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই কন্যা,এক পুত্র,বহু আত্নীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর পর তার মরদেহ হাসপাতাল থেকে ধামরাই পৌরসভার পূর্ব কায়েতপাড়াস্হ নাট মন্দিরে আনা হয়।তাকে শেষ বারের মতো দেখার জন্য বিভিন্ন সামাজিক সংগঠন তরঙ্গ ক্লাব, রক্তজবা তরুণ সংঘ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, সনাতনধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের বরেন্য ব্যক্তিবর্গ,সাংবাদিকগন সহ বিভিন্ন পাড়া মহল্লা থেকে অসংখ্য মানুষ ও তার আত্নীয় স্বজন ছুটে আসেন তার শবদেহ দেখার জন্য।
পরে বিকেলের দিকে তপন ব্যানার্জীর শবদেহ ধামরাই মহাশ্মশানে শেষকৃত্য সৎকার দাহ কাজ সম্পন্ন করা হয়।
তপন ব্যানার্জীর মৃত্যুতে ধামরাই পৌরসভার সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু,ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন তরঙ্গ ক্লাব এর সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল সহ হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য বিশিষ্টজন গভীর শোক ও
প্রয়াত তপন ব্যানার্জীর বিদেহী আত্মার শান্তি কামনা সহ প্রয়াতের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সাংবাদিক রনজিত কুমার পাল বলেন তপন ব্যানার্জী কাকা আমিসহ আমার বন্ধু মহলের সবার প্রিয়ভাজন শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন।সুদীর্ঘ কাল কাকার সান্যিধ্য পেয়েছি,কাকার মৃত্যুর আগ পর্যন্ত কাকাকে কাছে পেয়েছি প্রতিদিন।
সামাজিক,বৈশ্বিক,দেশের প্রেক্ষাপট,রাজনৈতিক,স্বাস্থ্য, শিক্ষা সর্ববিষয়ে প্রানখুলে আলোচনা করেছি কাকার সাথে।
আমরা একজন শিক্ষিত প্রগতিশীল শিক্ষানুরাগী সজ্জন অভিভাবককে হারালাম।কাকাকে আমরা খুব মিস করছি।ভগবানের কাছে প্রার্থনা করছি কাকার বিদেহী আত্মার সদগতি শান্তি ও স্বর্গবাস কামনা করছি।














