শিরোনাম:
বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা
প্রতিষ্ঠানটি ‘Alfafaa Connect’ নামে একটি লাইট ভার্সন উন্মোচন করেছে, যা অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য তৈরি এবং কম ডেটা খরচে দ্রুতগতির অভিজ্ঞতা প্রদান করে। পাশাপাশি, নতুন একটি অ্যাপ চালুর প্রস্তুতিও চলছে।
সামাজিক যোগাযোগের পাশাপাশি এটি ব্লগ, ফোরাম, চাকরি, শিক্ষাদান ও ই-কমার্সসহ বিভিন্ন সুবিধাসমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ মুসলিম ইকোসিস্টেম হিসেবে কাজ করছে। এক ক্লিকেই বিশ্বের যেকোনো প্রান্তের বন্ধু ও পরিবারের সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব। শিগগিরই আলফাফায় বই কেনাবেচার বাজার চালু হতে যাচ্ছে। একই সঙ্গে প্ল্যাটফর্মটিতে বই পড়ার সুবিধা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। গুগল প্লে স্টোরে ‘alfafaa’ লিখে সার্চ করলেই অ্যাপটি ডাউনলোড করা যাবে।


























