টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি
পুলিশ জানিয়েছে, অভিনেতা অক্ষত অবস্থায় থাকলেও তার চালক ফিরদৌসের বাঁ হাতে আঘাত লেগেছে।
শ্রফ এবং তার চালককে ভিলে পার্লের নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, অভিনেতা সামান্য ছড়ে যাওয়ার আঘাত পেলেও কোনো বুলেটের আঘাত পাননি। তৃতীয় ব্যক্তিকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে গোলাগুলির ঘটনায় চলচ্চিত্র শিল্পের বেশ কয়েকজন ব্যক্তিত্বকে লক্ষ্যবস্তু করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে জুহুতে চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির বাসভবনের বাইরে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। লরেন্স বিষ্ণোই গ্যাং ওই গোলাগুলির দায় স্বীকার করেছিল।
২০২৪ সালের এপ্রিলে, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অভিনেতা সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে পাঁচ রাউন্ড গুলি চালায়।
মুম্বাই পুলিশ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সাথে যুক্ত কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। পাঁচ অভিযুক্ত—ভিকি গুপ্তা, সাগর পাল, হরপাল সিং, সোনুকুমার বিষ্ণোই এবং মোহাম্মদ রফিক চৌধুরীর বিরুদ্ধে বিচার চলছে। ষষ্ঠ অভিযুক্ত অনুজ কুমার থাপান ২০২৪ সালের মে মাসে পুলিশ হেফাজতে মারা যান।

























