১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

১৩ দিনে রেমিট্যান্স এলো ১৭ হাজার ২৮১ কোটি টাকা

চলতি মাসের প্রথম ১৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৪০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৭ হাজার ২৮১ কোটি ৫০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রবাসী আয় এসেছে ১১ কোটি ৫০ লাখ ডলার বা এক হাজার ৪১৪ কোটি ৫০ লাখ টাকা।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বছরের অক্টোবর মাসের প্রথম ১৩ দিনে রেমিট্যান্স এসেছিল ১২৭ কোটি ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১০ দশমিক ৬০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৯৯৯ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৮৮৫ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ৯০ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:৩৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
০