১১:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও অথোরাইজড রিসেলার গ্যাজেট অ্যান্ড গিয়ার বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। রোববার (১১ অক্টোবর) এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপলের সর্বাধুনিক এই আইফোন লাইনআপ দেশে নিয়ে আসা হয়। এখন দেশের সকল গ্যাজেট অ্যান্ড গিয়ার স্টোর ও অনলাইন প্ল্যাটফর্মে ডিভাইসগুলো পাওয়া যাবে।
অনুষ্ঠানে উন্মোচনের পাশাপাশি, বিশেষ অফার নিয়ে এসেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। প্রতিটি আইফোন ১৮ সিরিজের ডিভাইসের সাথে বিনামূল্যে শিল্ড+ প্রোটেকশন দেওয়া হচ্ছে। শিল্ড+ অ্যাপলের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টির পাশাপাশি, এক বছরের বাড়তি ওয়ারেন্টি নিশ্চিত করে, ফলে মোট ওয়ারেন্টি কাভারেজ দুই বছর হয়ে যাচ্ছে। এছাড়াও, কাভারেজ পিরিয়ডের মধ্যে একবার ফ্রন্ট স্ক্রিন রিপ্লেসমেন্ট ও একবার ব্যাক গ্লাস রিপ্লেসমেন্টের সুবিধাও রয়েছে। শিল্ড+-এর মাধ্যমে ক্রেতারা নিশ্চিন্তে তাদের ডিভাইস ব্যবহার করতে পারবেন, কারণ এটি সাধারণ এক্সিডেন্টাল ড্যামেজ ও ব্যয়বহুল সমস্যাগুলো থেকে ডিভাইসটিকে সুরক্ষিত রাখে।
এই বিশেষ উপলক্ষ উদযাপনে আরও বেশ কিছু আকর্ষণীয় লঞ্চ অফার নিয়ে এসেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। ক্রেতারা ইএমআইতে সর্বোচ্চ ২০,০০০ টাকা ক্যাশব্যাক, ২৪ মাস পর্যন্ত ০% ইএমআই এবং সর্বোচ্চ ১০,০০০ টাকা ট্রেড-আপ বোনাস পাবেন। স্টক থাকা সাপেক্ষে, এক্সক্লুসিভ লঞ্চ গিফট হিসেবে ক্রেতারা এয়ারপডস প্রো ৩ অথবা এয়ারপডস ৫ পাবেন। এছাড়াও, বিনামূল্যে পাওয়া যাবে অ্যাপলের অফিসিয়াল কেস, ২০ ওয়াট অ্যাপল অ্যাডাপ্টার ও স্পাইগেন স্ক্রিন প্রোটেক্টর। সকল অফার, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ও কম্বিনেশনের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য থাকবে।
আয়োজনে উপস্থিত ছিলেন গ্যাজেট অ্যান্ড গিয়ারের কর্মকর্তাবৃন্দ; কন্টেন্ট ক্রিয়েটর রাকিন আবসার ও অভিনেত্রী সাদিয়া আয়মান।
এ বিষয়ে গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং তাসরিফ খালেদ বলেন, “গ্যাজেট অ্যান্ড গিয়ারে আমরা সবসময় বিশ্বাস করি যে, প্রিমিয়াম ডিভাইস কেনার সাথে প্রিমিয়াম মালিকানার অভিজ্ঞতাও থাকা উচিত। আইফোন ১৮ সিরিজ উন্মোচনের ক্ষেত্রে তাই আমরা আমাদের ক্রেতাদের জন্য শিল্ড+ বিনামূল্যে দিতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। পাশাপাশি, সুবিধা হিসেবে বর্ধিত ওয়ারেন্টি কভারেজ, স্ক্রিন প্রোটেকশন ও ব্যাক গ্লাস রিপ্লেসমেন্ট এক প্যাকেজে একত্রিত রয়েছে। গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে আত্মবিশ্বাসের সাথে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করাই আমাদের একমাত্র প্রতিশ্রুতি।”
আইফোন ১৮ সিরিজ এখন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের সকল স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৮:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
১