শিরোনাম:
সরকার জনগণের কল্যাণে কাজ করছে: প্রতিমন্ত্রী অমিত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। জনগণের ভোট ও সমর্থন নিয়ে গঠিত সরকারকে কোনো ধরনের হুমকি, ষড়যন্ত্র কিংবা নৈরাজ্য সৃষ্টি করে পেছনে ঠেলে দেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী দিনে দেশের মানুষের জন্য আরও ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে বিক্ষোভ সমাবেশ করেছে কচুয়া, নরেন্দ্রপুর ও বসুন্দিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে রূপদিয়া বাজারে আয়োজিত এ সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশকে ঘিরে রূপদিয়া বাজার এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সাহস থাকলে সামনে এসে মোকাবিলা করুন। কোনো ধরনের ষড়যন্ত্র, সন্ত্রাস কিংবা নৈরাজ্য সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হলে বিএনপি তার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে কেউ পার পাবে না। জনগণের জানমাল ও নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যারা পরিকল্পিতভাবে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। সমাবেশে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ধাপে ধাপে কাজ করে যাচ্ছে। রাতারাতি সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। তবে পরিকল্পিতভাবে প্রতিটি ক্ষেত্রে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। দেশের উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নয়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখবে।
নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, বএিনপি নতো মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, সদর উপজলো সাংগঠনকি সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মঠিু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সল, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হাসানুর রহমান শাকিল, বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খান, কচুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান খান, নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ও সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির।





















