০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এমদাদুল হক চৌধুরী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁকে ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারির পর তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিগত সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. এমদাদুল হক চৌধুরী এর আগে ভূমি মন্ত্রণালয়ের ‘ডিজিটালাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স (ডিকেএমপি)’ এবং উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দায়িত্ব গ্রহণের পর আজ ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় ভূমি সেবাকে সরাসরি জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন নতুন ভারপ্রাপ্ত সচিব।

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী জানান, মাঠপর্যায়ে ভূমি সংক্রান্ত সেবাসমূহ দ্রুতগতিতে সম্পন্ন ও কার্যকরভাবে প্রকৃত উপকারভোগীর নিকট পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয় আগামী ৩ থেকে ৬ মাসের একটি বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চালুর পরিকল্পনা গ্রহণ করছে। সেবার মান উন্নত করতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হবে।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, জনস্বার্থ ও নাগরিক সুবিধা বিবেচনায় রেখে সকলকে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা ও দক্ষতার সাথে কাজ করতে হবে। একই সাথে তিনি মাঠ প্রশাসনের প্রতিটি জনসেবামূলক কাজ দ্রুততম সময়ে নিষ্পত্তির তাগিদ দেন এবং সময়বান্ধব ও মানসম্মত (কোয়ালিটিটিভ) সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:৪৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
৯