০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নতুন দায়িত্ব পাচ্ছেন সারজিস আলম

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সাংগঠনিক কার্যক্রম জোরদারে ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম এই উপ-কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক উপ-কমিটিতে রাজনৈতিক পর্ষদ থেকে থাকবেন দুইজন উপ-প্রধান। এছাড়া প্রতিটি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক রাখার সিদ্ধান্ত হয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং বিভাগ ও মাঠপর্যায়ে কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যেই এই উপ-কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:৩৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪