প্রধানমন্ত্রীর বক্তব্যে আলোড়িত হবেন বিশ্বনেতারা: রাষ্ট্রদূত মুশফিকুল
স্ট্যাটাসে তিনি বলেন, ‘কষ্টার্জিত গণতন্ত্রের বিজয়গাথায় বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সস্ত্রীক জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে নিউইয়র্ক গেছেন। তার এই ঐতিহাসিক সফরের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।
তিনি বলেন, অধিবেশনের সাইডলাইনে বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও সম্ভাবনাকে আরো সুদৃঢ় করবে।
স্ট্যাটাসে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের প্রসঙ্গও তুলে ধরেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
তিনি বলেন, গত দেড় দশক ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিএনপিসহ যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা যেভাবে জেএফকে বিমানবন্দর থেকে ফার্স্ট এভিনিউয়ের ৪৬ স্ট্রিট পর্যন্ত স্লোগানে মুখরিত করে রেখেছিলেন, এবার তারা তাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টিতে বিন্দুমাত্র কার্পণ্য করবেন না।






















