১২:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শার্শা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব ঢাকায় গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে যশোরের শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন- হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হাতিরঝিল এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহরাবের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬