১০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

মানবিক খোঁজখবর ও সহমর্মিতার দৃষ্টান্ত সাংবাদিক নেতার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

তন্ময় দেবনাথ, রাজশাহী থেকে:

রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুনের সহধর্মিণী মাহফুজা খাতুন থাইরয়েড ও গলার টিউমারে আক্রান্ত হয়ে রাজধানীতে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) দুপুর ৩টায় রাজধানীর ইএনটি অ্যান্ড হেড-নেক ক্যান্সার হাসপাতাল ও ইনস্টিটিউটে তাঁর অস্ত্রোপচার নির্ধারিত হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তাঁর থাইরয়েড ও গলায় টিউমার শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিজ্ঞ সার্জন প্রফেসর ডা. বেলায়েত হোসেন সিদ্দিকীর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম এ অস্ত্রোপচার পরিচালনা করবেন।

চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় অপারেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ; সফলভাবে সম্পন্ন হলে দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের নির্দেশনায় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো: নুরে ইসলাম মিলন ও পাঠাগার সম্পাদক মো: সুরুজ আলী সোমবার বেলা ২টা ৩০ মিনিটে রাজধানীর হাসপাতালে মাহফুজা খাতুনকে দেখতে যান। তারা অপারেশন শুরুর পূর্বে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজখবর নেন।

পরবর্তীতে অস্ত্রোপচার চলাকালীন ও সফল সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুনের সঙ্গে হাসপাতালে অবস্থান করেন।

এ বিষয়ে মো. গোলাম মোস্তাফা মামুন বলেন, “আমার সহধর্মিণীর শারীরিক অবস্থা নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন। তবে চিকিৎসকদের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। সবার কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।”

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচার শেষে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে। একই সঙ্গে দেশবাসীর কাছে মাহফুজা খাতুনের দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৮:৪১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬