০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

১৯৬৯ এর গণআন্দোলনে সেনবাগের ৪ জন শহীদ স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি

১৯৬৯ এর গণআন্দোলনে সেনবাগের ৪ জন শহীদ স্মরণে উপজেলা প্রেসক্লাব, সেনবাগ কার্যালয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সেনবাগ লেখক ফোরামের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন-মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া।

সেনবাগ লেখক ফোরাম এর সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খোন্দকার এর সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন- বিশিষ্ট লেখক এবং বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মমিন উল্যাহ, এম এম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক, লেখক ফোরামের সহ সভাপতি আবুল বাশার মানিক।

১৯৬৯ সালের ১৯ ফেব্রুয়ারির গণ আন্দোলনে পাক হানাদার পুলিশের গুলিতে সেনবাগের সামছুল হক, অফিজুর রহমান, খোরশেদ আলম এবং আবুল কালাম নামের এ ৪ জন শহীদ হয়েছেন।

উল্লেখ্য যে, ঐদিন মাষ্টার নাছির, জালাল উদ্দিন এবং মুকবুল আহমদ সহ সেনবাগে ১৮ জন আহত হয়েছেন।
আলোচনায় বক্তারা স্বাধীনতার ৫৫ বছর পরেও ১৯৬৯ সালের গণআন্দোলনে নিহত সেনবাগের ৪ জন শহীদ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না পাওয়ায় আফসোস করেন এবং আশা প্রকাশ করেন সরকার দিবসটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ গ্রহণ সহ নিহত শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করবেন।

আলোচনার শেষার্ধে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
সেনবাগ লেখক ফোরামের আয়োজনে অনুষ্ঠেয় দোয়া ও আলোচনা সভায় সাংবাদিক, লেখক, আইনজীবী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:৪৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
১০