১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

সেনবাগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য পদ নবায়ন অনুষ্ঠিত

মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ৭নং (কাবিলপুর) ওয়ার্ড বিএনপি উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের সদস্য পদ নবায়ন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিএনপি নেতা জামাল উদ্দিন বাবলু’র নিজ বাড়িতে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র সদস্য নুরুল আমিন হারুন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপি’র সদস্য ও সেনবাগ উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন-আহবায়ক জামাল উদ্দিন বাবলু। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা ও সাবেক শ্রমিক নেতা মো. খুরশিদ আলম, ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কৃতি ফুটবলার মো. রুহুল আমিন, সাবেক সেনাকর্মকর্তা মো. শাহাদাত, নুরুজ্জামান চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ৭নং (কাবিলপুর) ওয়ার্ডের প্রায় ২০০ জন নতুন সদস্য সংগ্রহ এবং ৫০ জন পুরাতন সদস্যের সদস্য পদ নবায়ন করা হয়।

এছাড়া সভায় বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি এবং বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল ওয়াদুদ।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৮:৪৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
৭৭