১০:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

শার্শায় বিএনপি নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান নুরুজ্জামান লিটনের

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোন পরাজিত শক্তি যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসার ঘোষণা দিয়েছেন। বেনাপোল দিয়ে আসার চেষ্টা করলে তাঁকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় শার্শা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় অবস্থান শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

সভায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহসভাপতি কুদ্দুস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও তাজউদ্দীন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, সদস্যসচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্যসচিব সবুজ হোসেন খান।

সভায় উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন কমিটির সুপার ফাইভের নেতারাও অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৫:২৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
৪