১০:১৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পারমাণবিক হামলার তেজস্ক্রিয়তা রোধে গোপন প্রস্তুতি ইরানে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

পারমাণবিক হামলার তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাব থেকে জনগণের সুরক্ষায় বিশেষ ধরনের ট্যাবলেট বিতরণ করেছে ইরান। দেশটির পারমাণবিক স্থাপনার আশপাশে বসবাসকারীদের জন্য এমন ব্যবস্থা নেয়া হয়েছে। এমনসব খবর ছড়িয়ে পড়েছে। তবে এসব অস্বীকার করেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কার মধ্যে এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম টাইমসের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন পারমাণবিক স্থাপনার কাছাকাছি বসবাসকারীদের মধ্যে আয়োডিন বড়ি বিতরণ শুরু করেছে তেহরান। তবে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্যকেন্দ্রের প্রধান হোসেইন কারমানপুর এ খবর নাকচ করেছেন।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা টাইমসের সঙ্গে কথা বলেননি। মন্ত্রণালয়ের নামে প্রকাশিত বক্তব্যও মিথ্যা। এ ধরনের সময়ে যাচাই না করা তথ্য প্রকাশকে দায়িত্বজ্ঞানহীন বলেও মন্তব্য করেন তিনি। তবে সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি ও শত্রুপক্ষের হুমকি মোকাবিলায় ইরানের স্বাস্থ্যব্যবস্থা প্রস্তুত রয়েছে বলে জানান। খবরডব্লিউআইওএনের।

টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়, অতীতে উত্তেজনা বেড়ে গেলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর দুই থেকে তিন কিলোমিটার এলাকার বাসিন্দাদের মধ্যে এ ধরনের আয়োডিন বড়ি বিতরণ করা হয়েছে। এসব বড়িতে থাকা পটাশিয়াম আয়োডাইড তেজস্ক্রিয় আয়োডিন-১৩১ থেকে থাইরয়েড গ্রন্থিকে সুরক্ষা দিতে ব্যবহৃত হয়।

এদিকে ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, এমন খবরও সামনে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে ইরান যুদ্ধের সম্ভাব্য পরবর্তী কৌশল নিয়ে আলোচনা করেছেন।

ফক্স নিউজের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, বুধবারও এ বিষয়ে বৈঠক হয়েছে। আগামী ৯ নভেম্বর পারস্য উপসাগরীয় অঞ্চলে অমাবস্যা থাকায় রাতের অন্ধকার সামরিক অভিযানের জন্য সুবিধাজনক হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:৫৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
৭