১০:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য ও সংহতির বিকল্প নেই: অধ্যাপক নার্গিস বেগম 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে অবস্থান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে জাতীয় ঐক্য ও সংহতির কোনো বিকল্প নেই। বিভাজনের রাজনীতি দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এ বিষয়টি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গভীরভাবে উপলব্ধি করেছিলেন। সে কারণেই তিনি জাতীয় ঐক্য ও সংহতির ওপর গুরুত্ব দিয়েছিলেন।
যশোর টাউন হল ময়দানে আজ শনিবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি এড. সৈয়দ সাবেরুল হক সাবু।
নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি’র জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, শ্রমিক দল নেতা আবু জাফর, মনিরুজ্জামান মাসুম প্রমূখ।
 সমাবেশে বক্তারা বলেন, দেশের সেনাবাহিনীকে দুর্বল করা কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত ও দুর্বল করে তোলার প্রচেষ্টা কখনোই দেশের জন্য কল্যাণকর হতে পারে না। এর মধ্য দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। তাই জাতীয় স্বার্থে সব মত ও পথের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তারা আরও বলেন, বাঙালি জাতীয়তাবাদ ও জাতীয় ঐক্যের চেতনা থেকেই দেশের মানুষের মধ্যে ঐক্য ও সংহতির ভিত্তি গড়ে তুলতে হবে। জাতীয় ঐক্যের শক্তিতেই শেখ হাসিনার সরকারের বিদায় নিশ্চিত হয়েছে। ভবিষ্যতেও গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণের ঐক্যবদ্ধ অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমাবেশ শেষে এক বর্ণাঢ্য বর্ণাঢ্য র‍্যালি টাউন হল ময়দান থেকে বের হয়ে খুলনা কেন্দ্রীয় বাস টার্মিনালে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
১