৫০ হাজার কিমি হেঁটে বিশ্বভ্রমণ, ২৮ বছর পর ফিরলেন বাড়ি
কথা শেষে নিত্যপ্রয়োজনীয় সামান্য কিছু রসদ নিয়ে ট্রলি ঠেলে তিনি এগিয়ে যান শৈশবের বাড়ির দিকে।
বিবিসিকে বুশবি জানান, ২৮ বছরের মধ্যে টানা ১৫ বছর হেঁটেছেন তিনি। প্রাথমিকভাবে ১২ বছরে বিশ্বভ্রমণ শেষ করার পরিকল্পনা থাকলেও ভিসা ও প্রশাসনিক জটিলতা মেটাতে বাড়তি সময় লেগেছে।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে বুশবি বলেন, একটি কাজ সম্পন্ন করতে যেমন অনেকের সহযোগিতা প্রয়োজন হয়, তেমনি তাকে বাড়ি ফিরতে পুরো পৃথিবীর মানুষের সহায়তা নিতে হয়েছে। যাত্রাপথে অসংখ্য অপরিচিত ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রের সহযোগিতা পেয়েছেন তিনি। তাই এই অর্জনকে নিজের একক কৃতিত্ব হিসেবে না দেখে তিনি জানান, এই অভিযানে তার সঙ্গে ছিল বিশাল একটি দল, যার নাম পৃথিবী।
এই অবিশ্বাস্য অভিযান নিয়ে তৈরি একটি পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র এখন মুক্তির অপেক্ষায়। খুব শিগগিরই নিজের এই মহাকাব্যিক অভিযানের অভিজ্ঞতা শেয়ার করতে পুরো ইংল্যান্ডজুড়ে স্পিকিং ট্যুরে বের হবেন কার্ল বুশবি।






















