০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

আমি বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি, আলহামদুলিল্লাহ

‘আলহামদুলিল্লাহ, আমি কার সঙ্গে কথা কইলাম! আমার জীবন সার্থক। বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি, আর কী লাগে!’—প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মিলিয়ে এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন খুলনার স্থানীয় বাদাম বিক্রেতা রাজু।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর আনন্দে আত্মহারা হয়ে পড়েন রাজু। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নিজের অনুভূতির কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার সকাল ১০টা ২৮ মিনিটে হেলিকপ্টারে দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন। পরে সেখান থেকে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনের দিকে যান তিনি।

এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। যাওয়ার পথে উপস্থিত অনেকের সঙ্গে হাত মেলান তারেক রহমান। কারও কারও মাথায় হাত বুলিয়ে দেন তিনি। এ সময় স্থানীয় বাদাম বিক্রেতা রাজুর সঙ্গেও হাত মেলান প্রধানমন্ত্রী। প্রিয় নেতাকে কাছে পেয়ে রাজু বলেন, ‘অসংখ্য ধন্যবাদ স্যার। আমার খুব ভালো লাগছে।’

এরপর সকাল ১০টা ৪৮ মিনিটে পন্টুন থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি নৌপথে বানৌজা মোংলার জেটিতে পৌঁছান।

সফরসূচি অনুযায়ী, বিকেলে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন। এরপর প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চল এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তার। দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৬:০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
০