শিরোনাম:
বিজয়া দশমীতে শার্শার বাহাদুরপুর পূজামণ্ডপ পরিদর্শনে নুরুজ্জামান লিটন
যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাখারীপোতায় শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে বুধবার সন্ধ্যায় পূজামণ্ডপ পরিদর্শন করেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনসহ বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি, উপজেলা বিএনপি এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।























