১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

৬০-৭০টি প্রস্তাব পেয়েও বিয়ে করেননি আয়েশা, তালিকায় ছিল বিবাহিত পুরুষেরাও

পাকিস্তানের রিয়েলিটি শো ‘তামাশা ৫’-এর রানারআপ ও অভিনেত্রী এজরা আয়েশা জানিয়েছেন, এখন পর্যন্ত ৬০ থেকে ৭০টি বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। এসব প্রস্তাবের মধ্যে বিবাহিত পুরুষেরাও ছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ের প্রস্তাব ও জীবনসঙ্গী নিয়ে পছন্দের কথা জানিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

এজরা জানান, তার দাদি চেয়েছিলেন, তিনি যেন নিজের চাচাতো ভাইকে বিয়ে করেন। তবে আপাতত বিয়ের চেয়ে ক্যারিয়ার গুছিয়ে নেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। সাক্ষাৎকারে এজরা দাবি করেন, এক বিবাহিত রাজনীতিবিদ তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ওই ব্যক্তি বিয়ে করতে রাজি হলে গাড়ি, ক্রেডিট কার্ড ও ভ্রমণসহ নানা বিলাসী সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক বিবাহিত পুরুষও তাকে বিয়ের প্রস্তাব দেন বলে জানান এজরা। তার ভাষ্য, ওই ব্যক্তি দাবি করেছিলেন, তাঁর স্ত্রী দ্বিতীয় বিয়েতে সম্মতি দিয়েছেন।

তবে এমন প্রস্তাব পেলেও বিবাহিত কোনো পুরুষকে বিয়ে করতে আগ্রহী নন এজরা। অন্য কোনো নারীর সংসার ভাঙতে চান না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।

জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ চান, সে বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী। এজরা এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেতে চান, যিনি নারীদের সম্মান করবেন এবং সম্পর্কের ক্ষেত্রে শুধু তার প্রতিই বিশ্বস্ত থাকবেন। সূত্র: ডেইলি পাকিস্তানি

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৮:৫৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
২