১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে দুর্গাপূজা: দীনেশ ত্রিবেদী

রনজি কুমার পাল (বাবু), স্টাফ রিপোর্টার:
রনজি কুমার পাল (বাবু), স্টাফ রিপোর্টার:

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, এবার উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে। সোমবার (১৯ অক্টোবর) বনানী পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ বর্ণিল পরিবেশে এবার বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে। প্রথমবারের মতো বাংলাদেশে এই উদ্‌যাপনে এসে নিজের দেশের সাথে সাংস্কৃতিক সম্প্রীতির মিল খুঁজে পান তিনি।

সম্প্রীতি গড়তে হলে সবার মধ্যে সহাবস্থান জরুরি উল্লেখ করেন ত্রিবেদী। এসময় তিন বলেন, পূজায় হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে। দেশ ও দশের শান্তি ও মঙ্গল প্রার্থনা করে অঞ্জলি দেন তিনি। উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে বলেও প্রত্যাশা করেন দীনেশ ত্রিবেদী।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৮:২২:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
১১