দ্বিতীয়বার মা-বাবা হতে চলেছেন বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সুখবরটি জানিয়েছেন তারা। ইনস্টাগ্রামে কিয়ারা ও সিদ্ধার্থ একটি আবেগঘন ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, তাদের সঙ্গে একমাত্র মেয়ে সারায়াহর হাতও রয়েছে। তিনজনের হাতের পাশে রাখা ছিল ছোট্ট একজোড়া ক্রোশিয়ার শিশুর মোজা। ছবির সঙ্গে তারা লিখেছেন, ‘আবারও জীবনের সবচেয়ে বড় উপহারে আশীর্বাদধন্য হলাম।
শিরোনাম:
দ্বিতীয় সন্তান আসছে সিদ্ধার্থ-কিয়ারার ঘরে!
‘শেরশাহ’ সিনেমায় কাজ করতে গিয়ে কিয়ারা ও সিদ্ধার্থের সম্পর্কের শুরু। পরে ২০২৩ সালে রাজস্থানের জয়সালমেরের সূর্যগড় প্যালেসে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখতে পছন্দ করেন কিয়ারা ও সিদ্ধার্থ। এবারও দ্বিতীয় সন্তান আসার খবরটি জানালেন একটি সাধারণ ও আবেগঘন পোস্টের মাধ্যমে।
























