০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ইনফ্লুয়েন্সার তিওয়ারির রহস্যজনক মৃত্যু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
ভারতের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেল নিধি তিওয়ারির রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার মধ্যপ্রদেশের সিংগ্রৌলি জেলার ভুসা মোড় এলাকার নিজ বাড়ি থেকে ৩০ বছর বয়সী এই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা নিধিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় ছিলেন নিধি।
ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে তার অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ। এর মধ্যে ফেসবুকে প্রায় ৯ লাখ এবং ইনস্টাগ্রামে প্রায় ৭ লাখ অনুসারী ছিল তার। নিয়মিত তার পোস্টে হাজারো প্রতিক্রিয়া পড়ত। তার বেশ কিছু ভিডিও কয়েক মিলিয়নবারও দেখা হয়েছে।
২০২৪ সালে ‘মিস প্রিটি ইন্ডিয়া’ খেতাব জয়ের পর নিধির পরিচিতি আরো বাড়ে। এরপর মডেলিং ও অভিনয়কে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিলেন তিনি। বিভিন্ন মডেলিং আয়োজন, ডিজিটাল কনটেন্ট ও বিনোদনমূলক কাজের মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করেছিলেন নিধি।তবে মৃত্যুর আগে কী ঘটেছিল, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবারের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার সন্ধ্যায় মৃত্যুর আগে কারও সঙ্গে ফোনে কথা বলছিলেন নিধি। তবে ওই ফোনালাপের সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। পুলিশও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।

মরওয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. জ্ঞানেন্দ্র সিং জানিয়েছেন, নিধির পরিবারের সদস্য ও পরিচিতজনসহ সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের অংশ হিসেবে তার কল রেকর্ড, ডিজিটাল কার্যক্রম এবং অন্যান্য তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।পুলিশের ভাষ্য, তদন্ত এগিয়ে গেলে মৃত্যুর আগে নিধির সঙ্গে কী ঘটেছিল, সে বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

এদিকে নিধির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা। সিংগ্রৌলি থেকে উঠে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় পরিচিতি তৈরি করা এই তরুণীর মৃত্যুতে স্থানীয় পর্যায়েও নেমে এসেছে শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:৫৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
২