০৩:১০ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে সমন্বিত মানবিক সহায়তা কর্মসূচি–২০২৬ অনুষ্ঠিত

মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে “সমন্বিত মানবিক সহায়তা কর্মসূচি–২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে অর্জুনতলা ইউনিয়নের ছিলোনিয়ায় অবস্হিত সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও মাস্টার আব্দুস ছাত্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন সৈয়দ হারুন ফাউন্ডেশনের সদস্য রামাদানুল হক বিজয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল উদ্দিন, কাশিপুর মাদ্রাসার মুহতামিম আব্দুল মাজেদ, অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক আবু ইউসুফ মজুমদার, আহবায়ক রাকিব ও সদস্য সচিব ইমরান হোসেন ভূঁইয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ কর্মসূচির আওতায় ৫নং অর্জুনতলা ইউনিয়ন ও পৌরসভার ৩নং ওয়ার্ডের একাংশসহ মোট ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি হতদরিদ্র ও জটিল রোগে আক্রান্ত অসহায় ব্যক্তিদের চিকিৎসা সহায়তা এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়।

এছাড়াও ৩৭টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

উল্লেখ্য, সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলী, সমন্বয়ক, আহ্বায়ক, সদস্য সচিব ও কার্যকরী সদস্যদের সক্রিয় উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

বক্তারা বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও শিল্পপতিদের এ ধরনের কার্যক্রমে আরও এগিয়ে আসার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৩:০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬