বিশেষ নির্দেশনা সৌদি আরবে অবস্থানর বাংলাদেশিদের জন্য
মোঃ রুস্তম খান, সৌদিআরব প্রতিনিধি:
মধ্যপ্রাচ্যে যুদ্ধপরিস্থিতির মধ্যে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের ১৮ এপ্রিলের আগেই দেশ ত্যাগ করতে নির্দেশনা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি ভিসার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও যারা সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদেরকে ১৮ এপ্রিলের মধ্যে দেশটি ছাড়তে বলা হয়েছে।
এই সময়ের মধ্যে যেকোনো দিনে টিকিট নিয়ে সরাসরি বিমানবন্দরে গেলে সৌদি আরব ত্যাগ করা সম্ভব হবে। একই সঙ্গে এই মেয়াদে ভিসা বাড়ানো বা জরিমানা ছাড়াও প্রবাসীরা দেশ ছাড়তে পারবেন।
দূতাবাস বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে না গেলে আইনি জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।






















